নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

সালমার দুর্দান্ত ঈদ কেটেছে পরিবারের সঙ্গে

প্রকাশ :


২৪খবর বিডি : 'জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এবারের ঈদটি নিজের মতো করে পরিবারের সঙ্গে কাটিয়েছেন। পাশাপাশি এই ঈদে প্রকাশ হয়েছে তার একাধিক গানও। তাই সব মিলিয়ে এবারের ঈদ বেশ ভালো গেছে এ শিল্পী। সব মিলিয়ে দিনকাল কেমন যাচ্ছে?'
* সালমা বলেন, ঈদের আগে টানা ব্যস্ততায় গেছে সময়। রেকর্ডিং ও শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। যার কারণে পরিবারকে সময় দিতে পারিনি। পরিবারের সঙ্গে দুর্দান্ত ঈদ কেটেছে এবার। অনেক দিন পর নিজেকে ও পরিবারকে সময় দিতে পেরেছি ভালোভাবে। এখনও ঈদের আমেজ কাটেনি আমরাও সুন্দর সময় পার করছি।
' ঈদে তো বেশ কিছু গানও প্রকাশ হয়েছে? এ গায়িকা বলেন, কয়েকটি গান প্রকাশ হয়েছে বিভিন্ন ব্যানার থেকে। এরমধ্যে ‘তুমি  প্রেম ও ফুল’, ‘কেমন মরদরে’, ‘তোমার প্রেমে জাদু আছে’, ‘যে পুড়েছে তোমার রূপে’, ‘রঙিলা সাগোই’সহ বেশ কিছু গান ঈদে এসেছে। প্রতিটি গান থেকেই শ্রোতাদের সাড়া পাচ্ছি। তবে গানগুলোকে আরও সময় দিতে হবে।

 

'' সালমার দুর্দান্ত ঈদ কেটেছে পরিবারের সঙ্গে ''


 
* সময়ের সঙ্গে এগুলো আরও ভালো অবস্থানে যাবে বলেই আমার বিশ্বাস। প্লেব্যাকের কি অবস্থা? এ গায়িকার উত্তর- সম্প্রতি আমার একটি সিনেমার গান প্রকাশ হয়েছে। ‘কথা দিলাম’ ছবির এ গানের শিরোনাম ‘মনের দামে মন’। জসিম উদ্দিন আকাশের কথায় এ গানটির কম্পোজিশন করেছেন এসকে শানু। আর এতে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা ক েয়া ও জামশেদ। গানটি থেকে ইতিবাচক সাড়া মিলছে। এখন গানের অবস্থা কেমন মনে হচ্ছে? উত্তরে সালমা বলেন, গানের অবস্থা এখন মোটামুটি ভালো।
* করোনার ধাক্কা সামলে আমরা এখন কাজ করছি। গত দুই বছর ঈদে গান প্রকাশ হয়েছে বেশ কম। এবারের ঈদে উল্লেখযোগ্য সংখ্যক গান প্রকাশ হয়েছে। অনেক সিনিয়র শিল্পীরাও গান বের করেছেন। আর এ প্রজন্মের শিল্পীরাতো করেছেনই। সব মিলিয়ে আমার মনে হয় সামনে আরও ভালো অবস্থানে যাবে গানের অবস্থা। তাছাড়া শো শুরু হয়েছে। করোনার কারণে দীর্ঘ সময় শো বন্ধ ছিল। শিল্পী-মিউজিশিয়ানরা বিপাকে ছিলেন এ কারণে। তবে এ বছর শো এর অবস্থা ভালো। আশা করছি পুরো বছরটি এভাবেই ভালোভাবে যাবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত