নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

রাজশাহী পুঠিয়ার এক বাজারে মিললো ৯২ হাজার লিটার তেল

প্রকাশ :


(গুদামে মজুত করা সয়াবিন তেল)

 

২৪খবর বিডি : ' রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের বেশ কয়েকটি গুদাম ও দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল হেফাজতে নিয়েছে রাজশাহী জেলা পুলিশ। মঙ্গলবার (১০ মে) বিকালে রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব তেল পায়।'

' সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অভিযান এখনও অব্যাহত রয়েছে। চারটি গোডাউনে সয়াবিন ও সরিষার তেল পাওয়া গেছে। গোডাউন মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এসব তেল সরকারিভাবে এখনও জব্দ বা তাদের আটক করা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।'

* এদিকে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার অভিযোগে রাজশাহীর তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান আল মারুফ নগরীতে এই অভিযান চালান।

 

'' রাজশাহী পুঠিয়ার এক বাজারে মিললো ৯২ হাজার লিটার তেল ''

 

এর আগে, সোমবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে দুটি গোডাউনে অভিয ান চালিয়ে প্রায় ২৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ।
* এরমধ্যে সয়াবিন তেল প্রায় ২০ হাজার লিটার। বাকিগুলো সরিষার তেল। এ সময় গ্রেফতার করা হয়েছে তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০)। তিনি চেওখালি গ্রামের ইসমাইল সাজির ছেলে। অভিযানের সময় স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম পালিয়ে যান। রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। জব্দ তেলের মধ্যে ১২ হাজার ১৭৬ লিটার সয়াবিন ও সাত হাজার ৫৪৮ লিটার সরিষার তেল বলে জানিয়েছে পুলিশ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত